ঢাকাMonday , 2 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চৌধুরীরগাঁও গ্রামে ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ শুরু,ভোগান্তির আশঙ্কা।

দেশ চ্যানেল
March 2, 2026 9:42 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌধুরীরগাঁও ও তাতুয়াকান্দা সহ অনেক গ্রামের চলাচলে রাস্তায় ড্রেনেজ(রেনেস)ব্যবস্থা নিশ্চিত না করেই সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।এলাকাবাসীর দাবি,প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা ছাড়া সড়ক নির্মাণ করলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ বাড়বে।স্থানীয় সূত্রে জানা গেছে,সম্প্রতি গ্রামটির প্রধান সড়কের উন্নয়নকাজ শুরু হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে।তবে সড়কের দুই পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি।ফলে বৃষ্টির পানি কোথায় গিয়ে নিষ্কাশন হবে-এ নিয়ে প্রশ্ন উঠেছে।গ্রামের বাসিন্দা মোঃআইন উদ্দিন বলেন, “ড্রেন ছাড়া রাস্তা করলে বর্ষায় পানি জমে রাস্তা নষ্ট হয়ে যাবে।আমাদের বাড়িঘরেও পানি ঢোকার আশঙ্কা রয়েছে।” আরেক স্থানীয় বাসিন্দা জানান, “আগেও একটু বৃষ্টি হলেই পানি জমে থাকত।

এখন ড্রেন ছাড়া রাস্তা হলে সমস্যা আরও বাড়বে।এলাকাবাসীর অভিযোগ,পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ পূর্ণাঙ্গ পরিকল্পনার মাধ্যমে কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে স্থানীয়রা আশা করছেন,বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বিশেষজ্ঞদের মতে,গ্রামীণ সড়ক নির্মাণে টেকসই উন্নয়নের জন্য ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সঠিক পরিকল্পনা ছাড়া নির্মাণকাজ করলে সরকারি অর্থের অপচয় এবং জনদুর্ভোগ-দুই-ই বাড়তে পারে।এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার অন্তর্ভুক্তি ও কাজের মান নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST