ঢাকাMonday , 26 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদের উপর আনসারদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ।

দেশ চ্যানেল
August 26, 2024 12:14 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

ঢাকায় ছাত্রদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সারে ৪টায় পঞ্চগড় জজকোর্ট এর সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে খোরশেদ আলম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি, হাবিবুর রহমান শাওন, সানাউল্লাহ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল দেশ অস্থিতিশীল করতে চায়। রোববার (২৫ আগস্ট) ঢাকার সচিবালয় ও ছাত্রদের উপর হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST