ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের কমিশন।

দেশ চ্যানেল
August 15, 2024 10:20 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস এ তথ্য জানান।

গোয়েন লুইস বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম আসবে। তবে কর্মপরিধি এখনো ঠিক হয়নি। ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনার তদন্তে যাবতীয় খরচ জাতিসংঘ বহন করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।তিনি জানান, তদন্ত শুরু করতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি টিম শিগগিরই বাংলাদেশে আসবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST