ঢাকাWednesday , 17 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য জহুরুল বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

দেশ চ্যানেল
July 17, 2024 2:43 am
Link Copied!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের ডিগ্রীপাড়া গ্রামের বাচ্চু, মুকুল এবং কালামকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী, দুর্নীতিবাজ, জুয়ারু, চাঁদাবাজী, নারী কেলেংকারী কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ইলিয়াস ও সুমনের দৃষ্টান্তমুলক শাস্তি এবং জহুরুলকে ইউপি সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি ও জহুরুলের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোব করেন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫ টায় সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী যমুনা বাজারে প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্হিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাঁচঠাকুরী যমুনা বাজার থেকে ডিগ্রিগ্রাম পর্যন্ত গিয়ে এই পর্যন্ত গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

এ সময় হত্যা চেষ্টা মামলার বাদী আব্দুল বাছেদ মানববন্ধনে বলেন, প্রকাশ্য মাদক ব্যাবসায়ী দুর্নীতি জুয়ারু, চাঁদাবাজী, লম্পট নারী কেলেংকারী খ্যাত কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ও তার সহযোগী ইলিয়াস-সুমন বাহিনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন ও তাদের ফাঁসি চান।মামলার বাদী আব্দুল বাছেদ আর ও বলেন,আইনের মাধ্যমে এদের কঠিন শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কেউ করবে না।

এ সময় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া সহ আর ও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন এই কুখ্যাত সন্ত্রাসী পুরো গ্রামটাকে নষ্ট করে ফেলেছে। মাদক থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যে কাজ এই জহুরুল করে না।আমরা পুরো গ্রামবাসি আইনের কাছে সহয়তা চাই এবং পুরো গ্রামের যুব সমাজকে রক্ষা করতে চাই।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১৯ মে (রোববার) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী পদকে কেন্দ্র করে পাঁচঠাকুরি যমুনা বাজার হাটখোলা মাহবুবের সারের দোকানের সামনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আকরাম হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বাচ্চু, মুকুল ও কালাম কে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST