ঢাকাSaturday , 17 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রতিনিধি ও প্রশাসনকে দোকান মালিক সমিতির কৃতজ্ঞতা

দেশ চ্যানেল
February 17, 2024 10:57 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

প্রাচ্যের ডান্ডি খ্যাত প্রচলিত নারায়ণগঞ্জ শহর ফুটপাত ও হকার মুক্ত হওয়ায় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা দোকান মালিক সমিতি কর্তৃপক্ষ।শনিবার(১৭ ই ফেব্রুয়ারি)দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে দোকান মালিক সমিতির সদস্যরা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর পূর্বে-সকাল ১১ঃ১০ মিনিটের দিকে শহরের ২নং রেল গেট এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের করেন সংগঠনটি।র‌্যালিটি ডিআইটি মার্কেট এলাকা হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে এসে শেষ হয়।এসময় জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মিয়া বলেন- নারায়াণগঞ্জের মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ফুটপাত দিয়ে চলাফেরা পারবে।অবৈধ স্ট্যান্ড শহর থেকে সরিয়ে দেয়া হয়েছে।এই কারণে নির্বিঘ্নে রাস্তা দিয়ে যান চলাচল করতে পারতেছে।সাধারন মানুষ যারা আছি,আমরা ঝামেলা বিহীন ভাবে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারছি।সংগঠনের সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন বলেন-নারায়াণগঞ্জের মানুষের প্রাণের দাবি ছিল শহর হকারমুক্তকরন ও যানজটমুক্ত পরিবেশের। এই কাজটি করতেই নগর মাতা মেয়র আইভী,নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ)এমপি একেএম শামীম ওসমান একত্রিত হয়েছেন।এরই ফলশ্রুতিতে আমাদের শহরের প্রতিটা মানুষের মনে আশার আলো জেগেছে।নারায়াণগঞ্জের সমস্ত মার্কেটের প্রতিনিধিগণ,শ্রমিক ও দোকানদার একত্রে জনপ্রতিনিধিদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।জনপ্রতিনিধিদের সমর্থণে আজ আমরা আনন্দ র‌্যালি বের করেছি।আমরা সব সময়ই তাদের সাথে থাকবো এবং শহর যাতে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় সেই চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST