ঢাকাMonday , 4 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

দেশ চ্যানেল
December 4, 2023 11:32 am
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার বি,জিবি জয়পুরহাট২০ ব্যাটালিয়ন সদর মাঠে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ১ লক্ষ ২৩ হাজার (২১৬)বোতল ফেন্সিডিল, ৯ হাজার (৫১০)বোতল বিদেশী মদ (১৫৬) লিটার দেশী মদ, ৩৮৬ কেজি গাজা, (৪৩)হাজার (৬৪৯)পিচ ইয়াবা(২০)হাজার (৮৮)বোতল নেশা জাতিয় সিরাপ ও ৭ লাখ ৬৫ হাজার (৮৬৭)পিচ নেশা জাতিয় ইনজেকশন৷

সোমবার দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
এসময় বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST