ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জেলা কারাগারে আসামীর আত্মহত্যা

দেশ চ্যানেল
February 21, 2024 7:51 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামী তুষার আত্মহত্যা করেছেন।মঙ্গলবার(২০ শে ফেব্রুয়ারি)রাতে বিছানার চাঁদর গলায় পেচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে কর্তব্যরত পুলিশ ও কয়েদিরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।হাসপাতালে প্রায় ২৫-৩০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোজাম্মেল হোসেন জানান-সাংবাদিক ইলিয়াস হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন আসামী তুষার।২০২০ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।মামলাটির কার্যক্রম প্রায় শেষের দিকে।মামলার রায়ের ব্যাপারে তুষার বেশ দুশ্চিন্তায় ছিলেন। ইদানিংকালে তুষার কারাগারে নিয়মিত নামাজ পড়তে শুরু করে।তাহাজ্জুদ নামাজও পড়তেন তিনি।সবার কাছে তিনি দোয়া চাইতেন আর বলতো আমার কখন কি হয় জানি না।তোমরা সবাই আমার জন্যে দোয়া করিও।তিনি আরো বলেন-কিছুদিন ধরে তুষার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।মঙ্গলবার বিকালে খেলার মাঠে সে একা বসে ছিলেন। সম্ভবত আগে থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।মঙ্গলবার রাতে লকআপের পর সবার থেকে আড়াল হয়ে চাদর ছিঁড়ে গলায় ফাঁস দেন তিনি।কয়েদিরা ও কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে তাকে দ্রুত নামিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রায় ২৫-৩০ মিনিট পর মারা যায় তুষার।জানাযায়-২০২০ সালের ১১ ই অক্টোবর রাতে বাসায় যাওয়ার পথে বন্দর উপজেলার আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ইলিয়াস স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার বন্দর সংবাদদাতা ছিলেন।ঐ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের সময় তার দেওয়া তথ্য অনুযায়ী সাংবাদিক ইলিয়াসকে খুন করার ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST