ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের মূল্যের উর্ধ্বগতি রোধে নাকালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা; দশ হাজার টাকা অর্থদণ্ড।

দেশ চ্যানেল
March 8, 2026 4:09 pm
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় জ্বালানি তেলের মূল্যের উর্ধ্বগতি রোধে নাকালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। ৮মার্চ, ২০২৬, রোববার, উপজেলার অন্যতম বড় বাজার নাকালিয়া বাজারে এই অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার অপরাধে নূর আলম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নূর আলম নামের এক খুচরা বিক্রেতা প্রতি লিটার তেল ১৩০ টাকা দরে বিক্রি করছিলেন, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বাজারের অন্যান্য জ্বালানি তেলের দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। যার ফলে অন্য দোকানগুলোতে তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত জনসাধারণের সাথে কথা বলেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার আশ্বাস দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা নিয়মিত কাজ করছি। কোনো অসাধু ব্যবসায়ীকে জনস্বার্থ বিঘ্নিত করতে দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান চালানো হবে। উপজেলা প্রশাসন সাধারণ মানুষের যেকোনো সমস্যায় সবসময় পাশে আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST