ঢাকাSaturday , 13 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু , সম্পাদক জাফর ইকবাল। 

দেশ চ্যানেল
July 13, 2024 4:41 pm
Link Copied!

মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনন্দ মুখর পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নেতা নির্বাচিত করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে পূর্বের কমিটির সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে এ এস এম জাফর ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনের পূর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দৈনিক মানবজমিন পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ইসমাইল হোসেন এবং আশ্রয় প্রতিদিন পত্রিকার যশোর জেলা প্রতিনিধি আঃ জলিল কে দায়িত্ব অর্পণ করা হয়। ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST