ঢাকাThursday , 22 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বই মেলা শুরু 

দেশ চ্যানেল
February 22, 2024 10:40 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বই মেলার উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ),

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST