ঢাকাSaturday , 8 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে এমপি আজীমের হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিন করা হয়েছে।

 

শনিবার (৮ জুন) সকালে সদর উপজেলার নাড়িকেল বাড়িয়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগ।

 

এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার নির্বাচনী এলাকা ঘোড়শাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেয়। কর্মসূচীতে নাড়িকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল, সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানা, আওয়ামী লীগ নেতা রাশেদ সমশেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যায় নতুন কিছু ব্যক্তির নাম শোনা যাচ্ছে। এতে আমরা ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয় মানববন্ধন থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST