ঢাকাThursday , 18 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রসুতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে জেলা বিএমএর মতবিনিময় সভা

দেশ চ্যানেল
April 18, 2024 8:09 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

প্রসুতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে ঝিনাইদহে চিকিৎসকদের সাথে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) রাতে জেলা শহরের রুফরয়েল রেস্টুরেন্টে জেলা বিএমএ’র উদ্দ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি রেজা সেকেন্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ওজিএসবির সভাপতি ডাঃ হাসানুজ্জামান, ডাঃ জাহিদ আহমেদ, ডাঃ আলাউদ্দিন, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ মোজ্জাম্মেল হক সহ জেলার ২০ জন সার্জারী, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও বে-সরকারি ক্লিনিক এবং হাসপাতালে অযাচিত মাতৃ মৃত্যুতে চিকিৎসক সমাজের সাথে জেলা আওয়ামীলীগ ও বিএমএ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রয়া এবং ভেজালের কারনে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এসমস্যা উত্তোরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST