ঢাকাTuesday , 20 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মাতৃভাষার গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেশ চ্যানেল
February 20, 2024 2:32 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে মাতৃভাষার গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ফেব্রুয়ারী) সকালে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের

উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আব্দুল মালেক।

 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ।

ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST