ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ-৩ আসনে নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন নবী নেওয়াজ

দেশ চ্যানেল
January 2, 2024 1:42 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম ঝিনাইদহঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নৌকা প্রতিকের সমর্থন দিয়ে সরে দাড়ালেন ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর -মহেশপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ।

২রা জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে তিনি বঙ্গবন্ধু পাঠচক্র কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। তিনি ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজিকে ভোট দেওয়ার জন্য তার সমর্থকদের আহবান জানান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ) একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি তাই সবাই দলীয় প্রতিক নৌকা প্রতিকের পক্ষে প্রচারণা করবেন এবং জনগণকে ভোট দেওয়ার প্রতি উদ্ভুদ্ধ করবেন। কোটচাঁদপুর ও মহেশপুরের উন্নয়নের জন্য নৌকা মার্কার পক্ষে কাজ করতে সকলকে আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুু, নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ), আরেক স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ জসিম উদ্দিন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম ও সাধারন সম্পাদক সুলতানুজ্জামান লিটন প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে সাবেক এই সাংসদ নবী নেওয়াজ নৌকা প্রতীকের ভোট চেয়ে শহরে মিছিল করেন। উল্লেখ্য ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রতিপক্ষ মাঠে থাকলেন একই দলের বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST