ঢাকাSunday , 19 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ ৪ আসনের এমপি ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা নিতে গিয়ে পাচঁ দিন ধরে নিখোঁজ। পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সাথে যোগাযোগ করতে পারছেন না। সংসদ সদস্যর এপিএস আব্দুর রউফ জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসাতে ওঠেন। পরদিন ১৩ মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সর্বশেষ ১৪ মে একবার কথা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করতে পারছেন না পরিবার ও রাজনৈতিক নেতারা। সে কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান পরিবারের লোকজন।

শনিবার এমপির ভাতিজা সাইমনসহ তিনজন ভারতে পৌঁছেও এমপির কোন সন্ধান পাননি। এদিকে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পরদিন শুধু কথা হয়েছে। এরপরে তিনি কোথায় আছেন, কেনো ফোন বন্ধ, কী ঘটনা ঘটেছে তারা জানতে পারেননি। সে কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, আমরা গতকাল বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল-আহসান বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরাও শুনেছি,যেহেতু ভারতের মধ্যে ঘটনা সে কারণে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

রবিবার (১৯শে মে) পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে গেলে কি কথা হয়েছে তা জানা যায় নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST