ঢাকাTuesday , 3 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এড.ফরহাদ ইকবালের গাড়ী বহরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
February 3, 2026 2:18 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// টাঙ্গাইল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারনার গাড়ী বহরে  হামলা প্রতিবাদে  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মীদের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৩ ফ্রেরুয়ারী) টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল।

লিখিত বক্তব্য তিনি বলেন, আজ আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে দেশবাসী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার হগড়া ইউনিয়নের দুলাল মোড়, মালতী পাড়া এলাকায় আমার নির্বাচনী প্রতীক হরিণ” মার্কার প্রচারণা চলাকালীন সময় আমার গাড়িবহরের ওপর একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়।

এই হামলাটি আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু’র কর্মী আজগর আলী ও কামরুল মোল্লার প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন-উজ্জ্বল, মজনু মৃধা, আব্বাস মৃধা, রেজাউল, শুভ, শাকিল, আবুতালেব, আসলাম, শাহাদাৎ, মোহাম্মদ, তারিবুল্লাহ, মসলেম, মধু স্বর্ণকার, সাহাব উদ্দিন, মিন্টু মেম্বারসহ আরও আনুমানিক ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী।

হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আমার গাড়িবহরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে, ব্যাপক ভাঙচুর চালায় এবং আমাকে ও আমার কর্মী-সমর্থকদের প্রাণনাশের প্রকাশ্য হমকি দেয়। এই বর্বর হামলায় আমার সঙ্গে থাকা আরিফ, বেল্লাল, আবদুল্লাহ, আবুতালেব, রাসেদ, ইব্রাহিম, মাসুদ, হানিফ ও মিজান গুরুতরভাবে আহত হন।

ঘটনার পরপরই আমি প্রশাসনকে অবহিত করলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আমি স্পষ্ট ভাষায় বলতে চাই-এই ঘটনাটি শুধুমাত্র আমার ওপর হামলা নয়, এটি একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই হামলার মাধ্যমে আমাকে নির্বাচন ও প্রচারণা কার্যক্রম থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।আমি নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি-এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন আমি এবং আমার কর্মী-সমর্থকরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারি, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমি দেশবাসী ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপি সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম,শহর বিএনপিসাবেক সহ সভাপতি মোঃ সাদেকুল হক সেলিম, সদর উপজেলা বিএনপি সাবেক সিঃ সহ সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহেল,টাঙ্গাইল পৌরসভা সাবেক কাউন্সিলর মোঃ আঃ রাজ্জাক,মগড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তম, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST