ঢাকাWednesday , 20 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত নিহতের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীদের আসামি করে মামলা

দেশ চ্যানেল
March 20, 2024 9:41 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গণপিটুনিতে ৪-জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তথ্যটি দেশ চ্যানেলকে  নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম কামরুজ্জামান।এর পূর্বে সোমবার(১৮ই মার্চ) রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃমামুন খাঁন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।মামলায় ঐ এলাকার অজ্ঞাত গ্রামবাসীদের আসামি করা হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে তিনদিন ধরে ডাকাতি সংঘটিত হয়ে আসছিলো।গত শনিবার রাত প্রায় ৯:৩০মিনিটের দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে উপজেলার বাঘরির‘বড় বিলে’নামতে দেখে তাদের গতিবিধি গ্রামবাসীর সন্দেহ হয়।এসময় বিলে একটি টিলার মধ্যে ১০/১১ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এলাকার মসজিদের মাইকে‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে গ্রামবাসী চতুর্দিক থেকে ডাকাত দলটিকে ঘিরে ফেলে।ঘটনাস্থলে তাদেরকে গণপিটুনি দিলে সেখানেই তিন জনের মৃত্যু হয়।গণপিটুনিতে ডাকাত দলের সর্দার জাকির হোসেন ও তার সহযোগী নবী হোসেন ও আব্দুর রহিম এবং আরো অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়।মোহাম্মদ আলী নামের আরো এক ডাকাত ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এর পূর্বে গত শুক্রবার রাতে সাদিপুর ইউনিয়নের কাজহরদী কুন্দেরপাড়া গ্রামে বাড়ির মালিক ইসলাম মুন্সিকে কুপিয়ে দুই বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।পরদিন শনিবার রাতেও কাজহরদী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল।পরে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম কামরুজ্জামান বলেন-৪ ডাকাত নিহতের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST