ঢাকাWednesday , 5 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে জামায়াত নেতার রাইসমিলে গড়ে ওঠা কারখানায় শিশু শ্রমিক নিহত।

দেশ চ্যানেল
August 5, 2026 12:38 pm
Link Copied!

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে এক জামায়াত নেতার রাইসমিলে গড়ে ওঠা কারখানায় মো. নজরুল ইসলাম শরীফ-(১৪) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে।

আজ বুধবার সকালে ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালীর আজালিয়া গ্রামের জামায়াত নেতা পান্না খন্দকারের রাইসমিলে গড়ে ওঠা একটি কাঠের কারখানায় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরনে এ দূর্ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

পুলিশ, এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালীর আজালিয়া গ্রামের জামায়াত নেতা পান্না খন্দকারের রাইসমিলের পাসের একটি দোকান ভারা নিয়ে রবিউল মাতুব্বর দীর্ঘদিন পূর্বে একটি কাঠের কারখানার কাজ শুরু করেন। বাবা মায়ের সংসারের খরচ যোগাতে ওই কারখানায় কাজের জন্য দিনমজুর হিসেবে কাজ করেন নিহত নজরুল ইসলাম শরীফ। কিন্তু সকালে ওই কারখানায় থাকা একটি কেমিক্যালযুক্ত ড্রাম খোলার জন্য চেষ্টা করেন নিহত নজরুল। এসময় ড্রামটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন নজরুল ইসলাম শরীফ। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলামকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহতের বাবা হানিফ শরীফ বলেন, ছেলে হারানো বেদনা শুধু তার বাবা মা’ই জানে। নজরুলকে নিয়ে তাদের বড় স্বপ্ন ছিলো।

জামায়াত নেতা পান্না খন্দকার বলেন, আমার রাইসমিলের পাসে একটি কাঠের কারখানা আছে। তবে এটা বৈধ-নাকি অবৈধ তা আমি জানিনা।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, শিশু নিহতের ঘটনা যানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST