মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন আয়োজন করেন। তারই অংশ হিসেবে উপজেলা মাঠে ফুটবল খেলা ও ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। পরে উক্ত মোরগ লড়াই খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বড় মোরগ দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান,কালকিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা বিএনপি নেতা ইরান তালুকদার, মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

