ঢাকাThursday , 22 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

দেশ চ্যানেল
August 22, 2024 3:35 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ছাত্রী ও বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি’তে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজীবাকাই চৌরাস্তা সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম ফকির এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার,জেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামিম,সাধারণ সম্পাদক আকমল খান,সাংগঠনিক সম্পাদক আঃ রহমান চৌকিদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান,যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার,শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ সরদার,যুবদলের প্রস্তাবিত সভাপতি নুরুজ্জামান তালুকদার নুরু, বিএনপি নেতা সৈয়দ শাহিন,মোঃ হাকিম,জব্বার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুর রহমান রুবেল, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ বেপারী, প্রচার সম্পাদক ইউসুফ বেপারী সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,বিএনপি একটি গনতান্ত্রিক দল,সকলের অধিকার আদায়ের লক্ষে কাজ করেন। অনেক ছাত্র ছাত্রী ও বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতির মাধ্যমে আমরা দেশের মানুষের বাকস্বাধীনতা এবং গনতন্ত্র ফিরে পেয়েছি। এ অর্জন আমাদের সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে ধরে রাখতে হবে।

এখনও কিন্তু চক্রান্ত চলছে। আমাদের নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, সকল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ প্রদান করেছেন। কে যেন দেশের সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান ও কোন ধর্মের মানুষের উপর হামলা করে ক্ষতি করতে না পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST