ঢাকাSaturday , 1 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসার উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা।

Link Copied!

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলা প্রেসক্লাবের ৩য় বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদকে সভাপতি ও জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রতন-দে কে সম্পাদক নির্বাচিত করে ২০২৪-২৬ সালের জন্য ১৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

আজ ১লা জুন শনিবার বিকেলে উত্তর ডাসার কাঠালতলা বাজার সংলগ্ন ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,ডাসার থানার এসআই আবুল কালাম ,কালকিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইকবাল হোসেন,নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার।

এসময় সঞ্জয় সরকারকে সহসভাপতি,মোঃ সাব্বির হোসেন যুগ্ন সম্পাদক,কাজী মাহফুজুল হাসান যুগ্ন সম্পাদক,কাজী নাফিস ফুয়াদ সাংগঠনিক সম্পাদক,মোঃ নাজমুল হোসেন দপ্তর সম্পাদক,বিজন নাগ প্রচার সম্পাদক,মোঃ সিরাজুল ইসলাম কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য সৈয়দ আশরাফুল আলম লাহিদ,রায়হান উদ্দিন রুবেল,সাদ্দাম হোসেন,নজরুল ইসলাম,সাধারন সদস্য মোসাঃ শিলা বেগম,মোঃ নাসির সিকদার,সৈয়দ সোহেলও মোঃ আসাদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ ডাসার উপজেলার সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST