ঢাকাMonday , 20 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

৬ষ্ঠ ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। মতবিনিময় সভায় তিনি নির্বাচন সুষ্ঠু,স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটারদের উৎসাহিত ও উপস্থিতি করা এবং নির্বাচনের আচরণ বিধি প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন।

নির্বাচন কালে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ১৪ ইউনিয়নে ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব বিজিবি, পুলিশ,আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে বলে তিনি জানান। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহিম, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তপন কুমার সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মুনিমুর রহমান নয়ন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী গাজী আব্দুল হালিম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লসহ অন্যান সদস্যবৃন্দ ও প্রার্থীর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST