ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি ফারুক এর সংবাদ সম্মেলন

দেশ চ্যানেল
January 9, 2024 12:58 pm
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি ফাররুখ হোসেন খানকে নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনাস্থা আনা হয়েছে এমনটি দাবি করে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ফাররুখ হোসেন খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা ও কোষাধ্যক্ষ প্রশান্ত জোদ্দার বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সভায় যোগ না দিয়ে সংগঠন পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হয়। এমনকি তারা সমিতির নির্ধারিত লাইব্রেরী ফির টাকা না দিয়ে উপরন্তু এক লাখ ষাট হাজার টাকা ব্যক্তিগত ভাবে পকেটস্থ করেছেন। ওই টাকার হিসাব চাইতে গেলে তাদের সাথে নানা টানা পোড়েন সৃষ্টি হয়। যে কারণে গত ২৬ নভেম্বর’২৩ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা কে সাময়িক বরখাস্ত করা হয়। তার‌ই জের ধরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ চক্রান্ত মুলক ভাবে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ভূল বুঝিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে অনাস্থা আনা হয়েছে। যা নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত। সাদা কাগজে স্বাক্ষরকারী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সামছুর রহমান মোড়ল বলেন, আমাকে একটা মিটিং করার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছে সভাপতির অনাস্থার ব্যাপারে কিছু জানিনা। এমন অভিযোগ কমিটির অনেকেরই।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক খান মোজাম্মেল হোসেন, আঃ সাত্তার মোল্যা,ইনছার আলী গাজী, মোশারফ হোসেন সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST