ঢাকাSaturday , 13 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় হরিজন পল্লীর বাসিন্দাদের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
July 13, 2024 12:58 pm
Link Copied!

জেলা প্রতিনিধি:নড়াইল

ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আওয়াল বাহিনীর হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ ও ভূমি দখল এবং নির্যাতন নিপিড়ন বন্ধের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩জুলাই) বিকেল ৫ টায় লোহাগড়া প্রেসক্লাবের সামনে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদার, লোহাগড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, লোহাগড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি গৌতম সাহা,

 

উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতা বিষ্ণু কর্মকারসহ প্রমূখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST