ঢাকাWednesday , 5 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।

দেশ চ্যানেল
August 5, 2026 8:38 am
Link Copied!

সুলাইমান পোদ্দার ,স্টাফ রিপোর্টার (ভোলা)।

ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘গণঅভ্যুত্থান দিবস’ উদ্‌যাপন করেছে ঐতিহ্যবাহী চাঁদপুর কামিল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার (৫ ই আগষ্ট) সকাল ১০:৩০ মিনিটে মাদ্রাসা মিলনায়তন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার বিভিন্ন বর্ষের ছাত্র /ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলহাজ্ব জাহিদুর রহমান মিরন,সহকারী অধ্যাপক মাওলানা নাছরুল্ল্যাহ।

বক্তারা বলেন, “গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই স্বৈরাচারী শক্তির পতন ঘটে এবং দেশে নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হয়। তরুণ প্রজন্মকে এই ইতিহাস ধারণ করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST