মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড নদীবেষ্টিত চরকিশোরগঞ্জ এলাকার তরুণ সমাজসেবক সুলতান গাজীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন।
জানা যায়,সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে সুলতান গাজীকে জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছে।বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি,সুলতান গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন এবং তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।তারা অবিলম্বে এসব অপপ্রচারবন্ধের দাবি জানান।স্থানীয়রা আরো জানান-সোনারগাঁ থানায় অভিযোগকারী নাসির উদ্দিন একজন মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং যুব সমাজ ধ্বংস করার মূল কারিগর।মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন রোববার বিকেলবেলা চরকিশোরগঞ্জ নদীর ঘাট হতে মোশাররফের দোকানের কাছে আসলে তাকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়,তারপর এলাকাবাসী মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনের দেহ তল্লাসী করে ৬ পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরবর্তীতে এলাকাবাসী তাকে কিছু উত্তম মাধ্যম দেয়।ঘটনার ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সোনারগাঁ থানায় ঘটনাটি অভিহিত করলে পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে নিয়ে যান এবং আইনগত ব্যবস্থা করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।এদিকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে তরুণ সমাজ সেবক সুলতান গাজী ঘটনাস্থলে যায়।সুলতান গাজীর ঘটনার ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানতে পারেন।সুলতান গাজীর সাথে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনের পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।এদিকে সুলতান গাজী এ বিষয়ে বলেন,“আমার সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”স্থানীয় সচেতন মহল মনে করে,মিথ্যা সংবাদ ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া একান্ত দরকার।

