ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তালাক দেয়া স্ত্রী নিয়ে হোটেলে স্বামী; গোপন অঙ্গে ব্লেডের আঘাত!

দেশ চ্যানেল
June 12, 2024 9:58 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,

নড়াইলে এক পুলিশ সদস্যের গোপন অঙ্গ ব্লেড দিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক (তালাক দেয়া) স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ই জুন) বিকেলে নড়াইল পৌর শহরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

জানা যায়, ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। তিনি যশোর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশির ভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST