ঢাকাTuesday , 30 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপপ্রবাহে ক্লান্তি মিটছে বিনা পয়সার শরবতে।

দেশ চ্যানেল
April 30, 2024 12:54 pm
Link Copied!

ছাদেক উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁ:

বৃষ্টিহীন বৈশাখের খরতাপে পুড়ছে সারা দেশ। নওগাঁয় তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানিশূন্যতা দূর করতে রাস্তায় তৎপর পরিবেশ উন্নয়ন সংস্থা, নওগাঁ’র কর্মীরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) শহরের মুক্তির মোড় পৌরসভা গেট সংলগ্ন সংগঠনটির পরিচালক মাহমুদুন নবী বেলালের নেতৃত্বে প্রায় ৩ হাজার মানুষের মাঝে বিনা পয়সায় শরবত বিতরণ করেন।

সকাল ১১ টায় কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর সহকারী ভূমি কর্মকর্তা মো: শওকত মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউজ ২১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান অন্তর সহ আরো অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST