ঢাকাThursday , 18 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
April 18, 2024 2:45 pm
Link Copied!

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া  উপজেলায় প্রাণীসম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশদী মেলা হয়েছে।

 

বৃহস্পতিবার(১৮ এপ্রিল)  সকাল ১১ টায় উপজেলা চত্তর মাঠে মেলা উদ্বোধন ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পরে স্থানীয় ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশন ভূমি মাহাবুবুর হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডো কাজী মাহাবুবুর রহমান প্রমূখ।

 

মেলায় আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। প্রদর্শনী স্টল গুলোতে বিভিন্ন জাতের, গরু-ছাড়ল, হাঁস-মুরগী, গবাদী পশু, কবুতর ও বিভিন্ন ধরনের ওষুধ স্টল প্রর্দশন করা হয়।

 

মেলায় আগত খামারিদের পুরুস্কার ও চেক হাতে তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST