দায়িত্বভার গ্রহণের পর এম এ মজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্যারিস্টার নওশাদ জমিরের।
পঞ্চগড় প্রতিনিধি:মো আরিফুল ইসলাম ইরান স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের মাধ্যমে দায়িত্বভার গ্রহণের পর পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব এম. এ. মজিদ পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পঞ্চগড় জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম. এ. মজিদ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। জনাব এম. এ. মজিদ পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ছবিতে: পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক...
পঞ্চগড় প্রতিনিধি:মো আরিফুল ইসলাম ইরান
স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের মাধ্যমে দায়িত্বভার গ্রহণের পর পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব এম. এ. মজিদ পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পঞ্চগড় জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম. এ. মজিদ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।
জনাব এম. এ. মজিদ পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ছবিতে: পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব এম. এ. মজিদ ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।