ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলার সেরা ভ্যাট দাতা ফুলবাড়ী গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

দেশ চ্যানেল
December 10, 2023 4:58 pm
Link Copied!

মো :মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি

২০২১-২২অর্থ বছরে উৎপাদন ক্ষেত্রে দিনাজপুর জেলার সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

রোববার (১০ডিসেম্বর) মূসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা ভ্যাট দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।
ক্রেস্ট গ্রহণের সময় আনন্দ গুপ্তর সঙ্গে তার সহধর্মিনী শিল্পী গুপ্ত উপস্থিত ছিলেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন।

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।

অনুষ্ঠানে সেরা ভ্যাট দাতা আনন্দ কুমার গুপ্তসহ বিভিন্ন ক্যাটাগরিতে রংপুর বিভাগে মোট ১১ ভ্যাট দাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST