ঢাকাMonday , 8 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশ চ্যানেল
April 8, 2024 3:38 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক তরুণ।

 

সোমবার (০৮ এপ্রিল) সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ন প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত যুবক শেখ ফরিদ ওই এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা নিতো। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার মায়ের কাছে ৪০০ টাকা চান। তার মা টাকা নেই জানালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফিরেনি। আজ সোমবার সকালে তাদের বাড়ির পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান,মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ফরিদ নামে ওই যুবক। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST