ঢাকাTuesday , 25 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার আতংক কাটিয়ে প্রশস্ত হচ্ছে নড়াইলের কালনা-লাহুড়িয়া সড়ক।

দেশ চ্যানেল
August 25, 2026 10:18 am
Link Copied!

লোহাগড়া  প্রতিনিধি নড়াইল

দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার *কালনা-লাহুড়িয়া সড়কে*। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে চলমান এই উন্নয়ন কাজে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

দুর্ঘটনার ঝুঁকিতে ছিল সড়কটি সড়কটি দীর্ঘদিন ধরে সরু থাকায় প্রতিদিন ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা। দুইটি ভ্যান পাশাপাশি ক্রসিং করতে গিয়েও বিপদের মুখে পড়তে হতো। প্রতিদিন হাজার হাজার মানুষ ছোট-বড় যানবাহনে এই সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে কোমলমতি শিশুরা ভয় ও আতংক নিয়ে স্কুলে যাতায়াত করতো এই সরু রাস্তা দিয়ে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইডেন এন্টারপ্রাইজ।

কাজ শুর পর সড়কের পাশের কিছু গাছ কাটা নিয়ে অভিযোগ উঠেছিল। সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বড় গাছ কাটা হয়নি। যেগুলো কাটা হয়েছে সেগুলো ব্যক্তিগতভাবে লাগানো কলা গাছ এবং ছোট-খাটো বাঁশঝাড়।

এদিকে সূত্র জানায়, কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়কের দুপাশের গাছ অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগ বরাবর নোটিশ পাঠানো হয়েছে।

এলাকাবাসী চলাচলের সুবিধার জন্য প্রশস্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

এ বিষয়ে ইডেন এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে জানানো হয়, সিডিউল অনুযায়ী কাজ চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। সড়ক জনপথের কতৃপক্ষ জানান রাস্তার কাজ চলমান রয়েছে। বিধি মোতাবেক কাজ সম্পন করা হবে।

সড়কটি প্রশস্ত হলে লোহাগড়ার কালনা থেকে লাহুড়িয়া পর্যন্ত যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST