ঢাকাThursday , 6 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপ্রসাদ গ্রামের মানুষের জীবন কাঁদা জলে বন্দী,অবহেলায় গ্রামের উন্নয়ন।

দেশ চ্যানেল
August 6, 2026 9:29 am
Link Copied!

মোঃ রিপন রেজা নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দূর্গাপ্রসাদ গ্রামের পশ্চিমপাড়া প্রবাসী কোনাবাড়ির মিরাজের বাড়ি হতে পূর্বপাড়া শাহী জামে মসজিদ পর্যন্ত সড়কটি যেন দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী।এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারহীন এই রাস্তাটি এখন জলাবদ্ধতা, কাদা ও খানাখন্দে পরিণত হয়েছে জনদুর্ভোগের অন্যতম কারণ।সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।প্রতিদিন শত শত মানুষ,শিক্ষার্থী,মাদ্রাসাগামী শিশু,বৃদ্ধ, নারী এবং অসুস্থ রোগীরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে এই পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ,নির্বাচনের আগে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সাবেদ আলী এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন,এই সড়ক এমনভাবে উন্নয়ন করা হবে যাতে সহজেই অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে।কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। বরং দিন দিন সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।গ্রামবাসীর দাবি, বর্ষাকালে অনেক সময় রোগীদের কাঁধে বা ভ্যানে করে কাদা মাড়িয়ে মূল সড়কে নিতে হয়।এতে জরুরি চিকিৎসা ব্যাহত হয় এবং রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়।শিক্ষার্থীদের অনেকেই প্রতিদিন কাদা মাড়িয়ে বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে বাধ্য হচ্ছে।অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ,গ্রামের কিছু অসাধু ব্যক্তি জনপ্রতিনিধি সাবেদ আলীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।এসব অভিযোগের কারণে এলাকায় ক্ষোভ বাড়লেও অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য,স্বাধীনতার এত বছর পরও যদি একটি গ্রামের মানুষ নিরাপদ সড়কের সুবিধা না পায়,তাহলে উন্নয়নের দাবিগুলো প্রশ্নের মুখে পড়ে।তাদের দাবি, অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে স্থায়ীভাবে নির্মাণ করা হোক।এলাকাবাসী জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে দূর্গাপ্রসাদ গ্রামের মানুষের নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST