ঢাকাWednesday , 17 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে ৮ শতাধিক শীতার্তের  মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশ চ্যানেল
January 17, 2024 11:42 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে প্রায় ৮ শতাধিক অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের শীতার্ত  নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের পাশে ৪০০ জন শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্ বিতরণ করা হয়।
এসময় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বাকের প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নাট্য ও বিতর্ক সম্পাদক দিমপ সাহা, ঢাকা মহানগড় উত্তরের ছাত্রলীগ নেতা মনির হোসাইন,দেবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ শাখা সাবেক আহ্বায়ক জর্জ ইরফান, দেবীডুবা  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আপনারা কেউ অসহায় দুস্থ নন।  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে বোদা উপজেলার মানুষের জন্য তিনি এসব উপহার পাঠিয়েছেন যাতে শীতের দিনে আপনাদের কোন কষ্ট না হয়। আপনার সাদ্দাম হোসেনের জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের সেবায় কাজ করে যেতে পারেন। আমরা সাদ্দাম হোসেনের পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করবো।

পরে বুধবার দুপুরেই উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো ৪ শতাধিক অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST