ঢাকাSaturday , 24 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে- আনিসুর রহমান খোকন I

দেশ চ্যানেল
August 24, 2024 12:27 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

সেই আগের বাংলাদেশ, আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক না। দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে বললেন কেন্দ্রীয় বিএনপি সহ গন-শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন। আজ(২৪ আগস্ট) মাদারীপুর-৩ আসন এলাকায় পথসভার মধ্যে দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র ছাত্রী ও বিএনপির নেতাকর্মীর কবর জিয়ারত ও নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি,সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হাওলাদার, শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ সরদার,ওলামা দলের সভাপতি মোঃ মোশাররফ হাওলাদার,ডাসার উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার নুরু, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম,সদস্য সচিব মোঃ নাজমুল চৌকিদার,ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্সি,পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ হাসান হাওলাদার, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম সজল,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা যুবদল নেতা মামুন সিকদার,শামিল মোল্লা, কাওসার হোসেন নান্না,তুহিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। তিনি স্পষ্ট ভাষায় সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। কারও অধিকার ক্ষুন্ন করা যাবে না। সেই আগের বাংলাদেশ, আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক না। তাই তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সকল নেতাকর্মীকে চলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST