ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেশ চ্যানেলে সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলা পরিষদের জমি থেকে অবৈধ দখলকারী কে উচ্ছেদ ।

দেশ চ্যানেল
August 27, 2024 5:54 am
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

দেশ চ্যানেলে সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলা পরিষদের জমি থেকে অবৈধ দখলকারী কে উচ্ছেদ করা হয়েছে।

এবিষয়ে গত ২৬ আগস্ট রোজ সোমবার দেশ চ্যানেলে “লাখাই উপজেলা পরিষদের জমি দখল করে গৃহ নির্মাণের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় দেশ চ্যানেলে সংবাদ প্রকাশ হলে উপজেলা পরিষদে মালিকানা দাবীকারীকে গত সোমবার তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার অফিস বন্ধের চুপিসারে বামৈ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে আঃ রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উত্তরে একটি টিনের চাপটা নির্মাণ করলে এবং উপজেলা প্রশাসন খোঁজ পেয়ে নড়েচড়ে বসে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করার জন্য প্রদক্ষেপ গ্রহন করে।

এ বিষয়ে গত ২৫ আগস্ট রবিবার অবৈধ দখলকারীকে তার সংশ্লিষ্ট কাগজ পত্র নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান কে দায়িত্ব দেওয়া হলে তিনি অবৈধ দখলকারী আঃ রহমানের সাথে আলোচনায় বসে। আলোচনা শেষে জমির মালিকানা প্রমান করতে ব্যর্থ হলে শেষ অবধি অবৈধ দখলকারীকে উচ্ছেদ করল উপজেলা প্রশাসন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ দখলকারীকে তার বৈধতা প্রমান করতে না পারায় অবৈধ দখলকারীকে উচ্ছেদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST