মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,এবারের নির্বাচনে ধানের শীষ প্রতিক জিতলে বাংলাদেশ জিতবে, আর যদি আমরা হেরে যা-ই তাহলে বাংলাদেশ হেরে যাবে। কারণ আমরা যদি হেরে যা-ই তাহলে বাংলাদেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছিল তাদের কাছে হারা হবে। আমাদের এই নির্বাচন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াই, এই অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে আমাদের জিততে হবে ইনশাআল্লাহ আমরা জিতবো। শুক্রবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইনা। যাঁর যাঁর ধর্ম সে সে পালন করবে কিন্তু আপনি একটা ভোট দিলে জান্নাতে যাবেন এরকম কথা বলে তারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। খোকন তালুকদার উপস্থিত সকলকে উদ্যোশ্য করে প্রশ্ন করেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দিবেন? আপনার কি স্বাধীনতার অস্তিত্বকে বিলিয়ে দিবেন? উপস্থিত সকলে না না স্লোগান দিয়ে মুখরিত করে জনসভাস্থল।
এসময় ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা বিএনপি ও ডাসার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

