ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর মান্দায় দেশীয় মদ তৈরি ও সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড।

দেশ চ্যানেল
September 6, 2026 4:15 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দেশীয় মদ তৈরি ও সেবনের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে প্রদীপ নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর কাঞ্চন যোগ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। মান্দা উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ (পিতা-শ্যামা) উত্তর কাঞ্চন যোগ্যপাড়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি দেশীয় মদ তৈরি ও সেবনের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST