মোঃ আব্দুল আজিজ// আগামী ০৯ এপ্রিল ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে,নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মোঃ আরিফুল ইসলাম মাসুম পিএসসি এর সরাসরি নেতৃত্বে ও সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম পিবিজিএমএস এর তত্বাবধানে, বগুড়া সদর উপজেলার ০৩ টি বেইজ ক্যাম্পে গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ হতে আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ পযর্ন্ত সর্বমোট ০৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কোঠর নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগমন করেছে।

প্রত্যক ভোট কেন্দ্রের আশেপাশে এবং ভোট সঠিক প্রদানের লক্ষ্যে ১৬ বিজিবির সকল পদবীর সদস্য গন কাজ করে যাচ্ছে। ১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মোঃআরিফুল ইসলাম মাসুম পিএসসি,তার কাছে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান, ১৬ বিজিবি দেশের শান্তি বাজায় রাখতে, বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত শততার সাথে শতভাগ কাজ করছেন এবং অতীতেও রাষ্ট্রের যে কোন প্রয়জনে জনগণের সাথে কাজ করেছেন আজও বগুড়ার এই উপ-নির্বাচন সঠিক ও সচ্ছ ভোট প্রয়োগে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ। জনগন তাদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিমিগ্নে ভোট দিয়ে আবারও বাড়ি ফিরতে পারে এই জন্য, আমাদের দ্বায়িত্ব পালনে শতভাগ অটল।

