নড়াইলে আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নড়াইল প্রতিনিধি ‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কেকে কেটে নড়াইলে দৈনিক আমাদের সময় এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দূপুরে (বেলা ১২টায়) নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজয় কুমার বকসী, দপ্তর সম্পাদক লুৎফুল আলম সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক...
নড়াইল প্রতিনিধি
‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কেকে কেটে নড়াইলে দৈনিক আমাদের সময় এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দূপুরে (বেলা ১২টায়) নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজয় কুমার বকসী, দপ্তর সম্পাদক লুৎফুল আলম সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সি আসাদুর রহমানসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।