ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ও জরিমানা

দেশ চ্যানেল
December 21, 2023 1:34 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে কালিয়া উপজেলা সদরে চেম্বারে ডাক্তারি পাশ না করে মৃত চিকিৎসকের নাম ব্যবহার করে রোগী দেখার সময় মো. মোতাহার হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনু সাহা ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ওই ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মোতাহার কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া গ্রামের মো. খোরশেদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মোতাহার হোসেন নিজের প্রকৃত নাম ও পরিচয় গোপন করে মারা যাওয়া চিকিৎসক মো. সামিউল কবিরের সনদপত্র ও নাম ব্যবহার করে কালিয়া উপজেলা সদর বাজার এলাকার বিসমিল্লাহ ফার্মেসিতে চেম্বার খুলে প্রায় ৭/৮ মাস ধরে রোগীদের চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করে আসছিলেন।

বিষয়টি জানাজানি হলে কালিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট রুনু সাহা ভ্রাম্যমাণ আদালতে তাকে ওই দণ্ডাদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST