ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মেছো বাঘ উদ্ধার, শতশত মানুষের ভীড়

দেশ চ্যানেল
January 16, 2024 9:52 am
Link Copied!

  জেলা প্রতিনিধি : নড়াইল

নড়াইল সদরের নুনক্ষীর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে প্রাণিটি উদ্ধার করা হয়।

খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছো বাঘটি উদ্ধার করেন। এ কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন, অনিমেষ চন্দ্র মীরবর ও কর্মী শরিফুল ইসলাম, বন কর্মকর্তা হাসান খাঁন।

জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি।

তবে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণিটি সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত।এই প্রানীটি প্রায় বিলুপ্তির পথে। প্রাণিটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

মোহাম্মদ শাহিন আরো বলেন, বন্যপ্রাণি সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরণের বন্যপ্রাণি লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণিকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST