ঢাকাMonday , 16 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নদী এবং খালের নাব্যতা ফিরে এলে কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—প্রতিমন্ত্রী টুকু।

দেশ চ্যানেল
March 16, 2026 1:34 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের রাজ খাল খননের উদ্বোধনকালে বলেন বিএনপির প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করছে। এরই ধারাবাহিকতায়  টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল মৃত্যু প্রায় । সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে নদীর প্রান ফেরাতে হবে।।

এতে করে খাল এবং নদীর স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরে আনতে পারলেই কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গোলাবাড়ি এলাকায় রাজ নামে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। এরই আওতা সারাদেশে বিশ হাজার কিলোমিটারের অধিক নদী ও খাল খনন করা হবে।

মন্ত্রী আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী এবং খাল খননের কাজ করা হবে। টাঙ্গাইলে বেশ কিছু নদী এবং খাল রয়েছে ভরাট অথবা মৃত্যু। সে সমস্ত মৃত খাল এবং নদীকে খনন করে তাদের প্রান ফেরাতে হবে। এতে করে খাল এবং নদীর প্রবাহ হলে কৃষি এবং মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

টুকু আরও বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই সরকার কৃষকদের দশ হাজার টাকা ঋণ পর্যন্ত সুদসহ মওকুফ করা হয়েছে।

গোপালপুর উপজেলায় রাজ খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২ (ভুয়াপুর গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST