মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ স্লোগান’কে সামনে রেখে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রশাসন ও কালকিনি পৌরসভা ও কালকিনি মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে আজ রবিবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম প্রমুখ।
এ সময় চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী বলেন, দেশের প্রতিটি সেক্টরে নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এখন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রত্যান্ত গ্রামের নারীদের স্বাবলম্বী করতে হবে। তারা কি ভাবে ভালো থাকবে, সে বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে ওই নারীর পরিবার যেমন স্বাবলম্বী হবে, তেমনি আমাদের এ জনবহুল বাংলাদেশও স্বাবলম্বী হবে, দেশ এগিয়ে যাবে।

