নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আবুল হাসনাত (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে । গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার (০৪ নভেম্বর) সকালে সদরের দক্ষিণ বাজার থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হাসনাত নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসনাতের বাড়ি অমৃতপুর হলেও বর্তমানে সদরের দক্ষিণ বাজারে বসবাস করেন। শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে ছিলেন হাসনাত। শনিবার সকালে বাড়ীর অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে গিয়ে দেখে সে বৈদ্যুতিক পাখার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। হাসনাতের পরিবার জানায় সে বেশ...
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আবুল হাসনাত (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে । গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার (০৪ নভেম্বর) সকালে সদরের দক্ষিণ বাজার থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল হাসনাত নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসনাতের বাড়ি অমৃতপুর হলেও বর্তমানে সদরের দক্ষিণ বাজারে বসবাস করেন। শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে ছিলেন হাসনাত। শনিবার সকালে বাড়ীর অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে গিয়ে দেখে সে বৈদ্যুতিক পাখার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। হাসনাতের পরিবার জানায় সে বেশ কিছুদিন যাবত মানসিকভাবে টেনশনে ছিলেন।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।