ঢাকাTuesday , 25 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে মাদকমুক্ত হতে হবে,,,,,,ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

দেশ চ্যানেল
August 25, 2026 6:27 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে  জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে মাদকমুক্ত হতে হবে।মাদক আমাদের বড় সমস্যা। এটি নির্মূল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, খনিরঞ্জন ত্রিপুরা, রুমেল মারমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST