ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী ডিউটির মাঝেই বিজিবির বড় চমক: ধামইরহাটে বিপুল পরিমাণ মাদক জব্দ।

দেশ চ্যানেল
February 5, 2026 4:27 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।

সারাদেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। জননিরাপত্তা ও নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে টহলে ব্যস্ত সময় পার করছেন বিজিবি সদস্যরা। তবে এই বিশাল দায়িত্বের মাঝেও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের মূল কর্তব্যে এক চুলও ছাড় দিচ্ছে না পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২১ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বাহিনীটি।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বস্তাবর বিওপির হাবিলদার মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল শেখহাটি গ্রামের একটি ইটের ভাটার সামনে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

সবচেয়ে বড় সাফল্যটি আসে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ রাতে। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি দল আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় ওঁত পেতে থাকে। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মাদক ফেলে গভীর অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে নওগাঁ ও জয়পুরহাট জেলার ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী ডিউটির পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধ ও মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST