ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রচারের আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম-

দেশ চ্যানেল
December 21, 2023 3:44 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকেল ৩ টায় তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো নির্বাচনী প্রচারণায় নামেননি। আগামীকাল (২২ ডিসেম্বর) শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে । এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।

এদিকে, পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST