ঢাকাThursday , 16 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী সহিংসতা ইউপি সদস্যকে কুপিয়ে জখম।

Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

নির্বাচনী প্রতিহিংসার জের ধরে দুই পক্ষের মধ্যে সহিংস ঘটনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মে) বেলা ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার শাপলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুমন বগা ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য। এর আগে বুধবার রাতে ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা জড়িত হতে পারে। কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

উল্লেখ, আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। অন্যদিকে স্থানীয় এমপির সমর্থনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST